০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মির্জাপুরে আইন-শৃঙখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২৪ ডিসেম্বর, ২০২৫

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা। টাঙ্গাইলের মির্জাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। 
 

বৃধবার (২৪ ডিসেম্বর) বেলা এগারটায়উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সহকারি কমিশনার (ভূমি) তারেক আজিজের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, ভাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল ইসলাম, গোড়াই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। 

উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফরিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, সাংবাদিক শামসুল ইসলাম সহিদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি দপ্তরের উপজেলা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো ভাবেই অবনতি না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থেকে দায়িত্ব পালনের আহবান জানান।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good