২৩ সেপ্টেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
শিক্ষা / সারাদেশ

মির্জাপুর মহিলা ডিগ্রি কলেজের নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

১৫ মে, ২০২৫

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুর (টাঙ্গাইল)ঃ বক্তব্য রাখছেন মির্জাপুর মহিলা ডিগ্রি কলেজের নবনির্বাচিত সভাপতি সাইদুর রহমান (সাঈদ-সোহরাব)

টাঙ্গাইলের মির্জাপুর মহিলা ডিগ্রি কলেজের নবগঠিত কমিটির পরিচিতি সভা কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর বারটায় কলেজের নবনির্বাচিত সভাপতি ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমানের (সাঈদ-সোহরাব) সভাপতিত্বে ও কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশীদের পরিচালনায় বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের  বিদ্যোৎসাহী সদস্য ও নয়াদিগন্ত মির্জাপুর প্রতিনিধি হারুন অর রশিদ, রুহল আমীন, শিক্ষক প্রতিনিধি সহকারি অধ্যাপক মহিবর রহমান।

উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, লতিফপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আলী হোসেন রনি, কৃষক দলের মির্জাপুর উপজেলা সভাপতি মো. জাহাঙ্গীর মৃধা, বিআরডিবির সাবেক চেয়ারম্যান হাজি সোহরাব প্রমুখ।
 

নবনির্বাচিত সভাপতি সাইদুর রহমান বলেন, কলেজের শিক্ষকবৃন্দ হলো কলেজের প্রাণ, কলেজের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হলে শিক্ষকদের দলীয় রাজনীতির বন্ধ করতে হবে। শিক্ষার মান বাড়ানোর জন্য তিনি শিক্ষকদের প্রতি আহবান জানান। 

কলেজে কোনো রকম অনিয়ম সহ্য করা হবেনা বলে তিনি হুশিয়ারি করেন। 

পরিচিতি অনুষ্ঠানে কমিটির সদস্য বৃন্দ ছাড়াও  কলেজেরে শিক্ষকবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news