২৭ ফেব্রুয়ারী, ২০২৫
হারুন অর রশিদ,
ছবি: বক্তব্য রাখছে অধ্যক্ষ প্রফেসর ওসমান গণি
মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ছাত্রদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। হেল্থ কেয়ার সার্ভিস ফর স্টুডেন্ট নামে সংগঠন এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় উপাধ্যক্ষ অধ্যাপক নুরুল ইসলামের সভাপতিত্বে ও নিলিমা সরকারে পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ওসমান গণি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব মির্জাপুরের সাধারণ সম্পাদক ও নয়াদিগন্ত প্রতিনিধ হারুন অর রশিদ, ডাক্তার জুনিয়া আক্তার ও সৈয়দ আকবর।
হেলথ কেয়ার সার্ভিস ফর স্টুডেন্ট এর পক্ষে বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক সৈয়দ সাবিদ।
Good news
Good
wonderful news