২৭ ফেব্রুয়ারী, ২০২৬
সাকির আমিন,
ছবি: মেধাবী ছাত্র সৃজন বর্মন স্নেহ ৩ বার ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে
মেধাবী ছাত্র সৃজন বর্মন স্নেহ ৩ বার ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে
সুনামগঞ্জের ছাতক সরকারি বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৃজন বর্মন স্নেহ অষ্টম শ্রেণিতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে।
এর আগে পৌরসভা কর্তৃক আয়োজিত(২য় মেধা বৃত্তি পরীক্ষায়-২০২৫ সে ছাতক সরকারি বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহন করে সৃজন বর্মন স্নেহ।
৮ম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। ৮ম শ্রেণীর মধ্যে সে একমাত্র ট্যালেন্টপুল তালিকায় শীর্ষে ছিল ।
উল্লেখ্য সে বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ৫ম শ্রেণীতে ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল মেধাবী এ ছাত্র সৃজন বর্মন স্নেহ।
তার পিতা জিতেন বর্মন
উপজেলা পরিষদ কার্যালয়ে উপ-প্রশাসনিক কর্মকর্তা পদে কর্মরত রয়েছেন। মা নন্দিতা রানী দাস গন্ধর্বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন।
ছাতক সরকারি বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান বলেন সৃজন বর্মন স্নেহ একজন মেধাবী ছাত্র সে বিদ্যালয়ের প্রতিটি পরীক্ষায় সফলতার সাথে উর্ত্তিণ হচ্ছে । আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
স্নেহের মা-বাবা বিদ্যালয়ের শিক্ষক দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের দোয়া ও আশির্বাদ কামনা করেছেন। সে ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চায়।
Good news
Good