০৯ অগাস্ট, ২০২৫
রইচ উদ্দীন আহম্মেদ,
ছবি: মান্দায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন
গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নওগাঁর মান্দায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৯ আগস্ট) সকালে ফেরিঘাট মান্দা উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা দ্রুত এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, একজন সাংবাদিককে এভাবে প্রকাশ্যে হত্যা করা কোনো সাধারণ ঘটনা নয়, এটি দেশের গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর এক চরম আঘাত।
হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে তা প্রমাণ করবে যে দেশে সাংবাদিকদের কোনো সুরক্ষা নেই। তাই প্রশাসনকে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সাংবাদিককে এমন নির্মমতার শিকার হতে না হয়। বক্তারা আরও জানান, দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মান্দা শাখার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিজয় টিভির সাংবাদিক মো. আব্দুল মজিদ মন্ডল সম্রাট, মান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিক মো. নজরুল ইসলাম, মান্দা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার সাংবাদিক মো. মাসুদ রানা, ভোরের দর্পণ পত্রিকার সাংবাদিক পলাশ কুমার সরকার, দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক রইচ আহম্মেদ, বাংলা দর্পণ অনলাই সাংবাদিক মো. ওয়াসিম রাজু প্রমুখ।
এ ছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার সাংবাদিক মো. ফজলুল করিম সবুজ, দৈনিক নয়া শতাব্দী পত্রিকার সাংবাদিক মো. আরিফুজ্জামান রনজু, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক উৎপল কুমার, লাল গোলাপ পত্রিকার সাংবাদিক মো. শাহাজান, মুসলিম টাইমস পত্রিকার সাংবাদিক মো. আলমগীর হোসেন, আপডেট টিভির সাংবাদিক মো. সজিবুর রহমান সজিব, সাপ্তাহিক জনতার দলিল পত্রিকার সাংবাদিক মো. আবুল কাশেম ( আকাশ) দৈনিক আইবার্তা পত্রিকার সাংবাদিক মো. সুমন, সাংবাদিক মো. শরিফ প্রমুখ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।