০৭ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল

মান্দায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিখোঁজ, সন্ধানে পরিবারের আকুতি

০৬ মে, ২০২৬

রইচ উদ্দীন আহম্মেদ,
মান্দা উপজেলা (নওগাঁ) প্রতিনিধি

ছবি: মানসিক ভারসাম্যহীন শামসুদ্দীন সদ্দার

নওগাঁর মান্দা উপজেলায় মো. সামসুদ্দিন সরদার (৪৭) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের চক রাজাপুর এলাকা থেকে তিনি নিখোঁজ হন।
​নিখোঁজ সামসুদ্দিন সরদার উপজেলার চকরাজাপুর গ্রামের মৃত ইয়ার বক্সের ছেলে।

এ ঘটনায় তার স্ত্রী মোছা. শাবানা বেগম গত ২ মে মান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর- ৬০।

জিডি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সম্ভাব্য সকল স্থানে সন্ধান চালিয়েও তাকে পাওয়া যায়নি। নিখোঁজ সামসুদ্দিন মানসিকভাবে অসুস্থ বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

​নিখোঁজ ব্যক্তির শারীরিক বর্ণনায় জানানো হয়েছে, তার গায়ের রঙ শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি এবং মুখমন্ডল গোলাকার। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো পাঞ্জাবি, মাথায় সাদা টুপি এবং সাদা চেক লুঙ্গি।

​কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে ০১৭৫৪-০১১৫২০ (ছেলে: মো. সাদ্দাম হোসেন) নম্বরে অথবা মান্দা থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে তার পরিবার।

Related Article