১৬ নভেম্বর, ২০২২
রইচ উদ্দীন আহম্মেদ,
ছবি: গোয়ালমান্দা ফকির পাড়া গ্রামের মৃত- মুনছুর রহমান
নওগাঁর মান্দায়, মুনছুর রহমানের নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল দশটায় ১০ নং নুরল্যাবাদ ইউনিয়নের গোয়ালমান্দা গ্রামে, ইউক্যালিপ্টার বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত-মুনছুর রহমান নূরুল্যাবাদ ফকির পাড়া গ্রামের বদর আলীর ছেলে। গতকাল রাত ৯টার দিকে জাহাঙ্গীর নামের এক ব্যক্তি ডেকে নিয়ে গেলে সে আর ফিরে আসে নাই। মোবাইল বন্ধ থাকায় ও সারারাত খোজাখুজি পর তার সন্ধান মেললনি। সকালে কৃষকেরা জমিতে ধান কাটতে এসে লাশ দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে মুনছুর রহমানের বাড়িতে এবং পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরু-এ-আলম সিদ্দিকী বলেন, “মুনসুর আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।”
ওসি নুরু-এ-আলম সিদ্দিকী আরও জানান, ময়নাতদন্তের জন্য মুনসুর আলীর লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।