০৪ মার্চ, ২০২৬
রইচ উদ্দীন আহম্মেদ,
ছবি: অসহায় পরিবারে ঈদ সামগ্রী পৌঁছে দিচ্ছে 'সমাজ কল্যাণ ফাউন্ডেশন'
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন 'সমাজ কল্যাণ ফাউন্ডেশন'। "মানবতার সেবায় আমরা সবাই"এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটি এ বছরও সমাজের ৫০টি অসহায় ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের দ্বারে দ্বারে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে।
সংগঠন সূত্রে জানা গেছে, যারা সমাজের নিম্ন বা মধ্যবিত্ত হয়েও লোকলজ্জার ভয়ে কারো কাছে হাত পাততে পারেন না, মূলত তাদের জন্যই এই বিশেষ আয়োজন। উপহারের প্রতিটি প্যাকেজে থাকছেএকটি জ্যান্ত (লাইভ) মুরগি, পোলাও চাল, ভোজ্য তেল, সেমাই, চিনি, দুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।
ফাউন্ডেশনের সদস্যরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও তারা নিজেরাই বাড়ি বাড়ি গিয়ে গোপনীয়তা বজায় রেখে এসব সহায়তা পৌঁছে দেবেন। যাতে কোনো পরিবারই উৎসবের দিনে খাবারের সংকটে না থাকে।
এই মহৎ উদ্যোগে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংগঠনটি। কেউ যদি এই কার্যক্রমে আর্থিক সহায়তা দিয়ে শরিক হতে চান, তবে ০১৭৩২-০৫৯৯৪৪ (বিকাশ পার্সোনাল) নাম্বারে দান পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ‘সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে আর্তমানবতার সেবায় বিভিন্ন কল্যাণমূলক কাজ করে আসছে। এবারের ঈদ উপহার বিতরণ কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংগঠনের একদল তরুণ স্বেচ্ছাসেবী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
Good news
Good