২১ নভেম্বর, ২০২৬
ছবি: মাঝিড়ার ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় যুবদল নেতা মনির
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় মনিরুজ্জামান মনির। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
দলীয় ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততার কারণে আসন্ন নির্বাচনকে ঘিরে স্থানীয়ভাবে তাঁকে নিয়ে আলোচনা চলছে।
এ বিষয়ে মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করতে বলেন, এখনো ওয়ার্ড পর্যায়ে দলীয় সমর্থনের সিদ্ধান্ত হয়নি। বিগত সময়ে দলের জন্য কাজ করা ও সাংগঠনিকভাবে সক্রিয় নেতাকর্মীদের তালিকা করা হচ্ছে। ইউনিয়ন পর্যায়ের তালিকা প্রকাশের পর আলোচনা সাপেক্ষে ওয়ার্ড পর্যায়ে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
আসন্ন নির্বাচনকে ঘিরে মাঝিড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনিরুজ্জামান মনিরকে নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তাঁর আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
Good news
Good
wonderful news