১৬ অক্টোবর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মাধবপুরে সরকারি রাস্তার পুরোনো খেজুরগাছ কর্তন, প্রধান শিক্ষকের প্রতিবাদ

১৫ অক্টোবর, ২০২৬

ছবি: সরকারি রাস্তার পাশে কর্তন করা খেজুরগাছ ও পাশে প্রধান শিক্ষক মো. হেলাল মিয়া।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী পূর্ববাজারে এলজিইডির রাস্তার পাশে থাকা ঐতিহ্যবাহী পুরোনো খেজুরগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে।

এ ঘটনায় গাছ কাটার ছবি ফেসবুকে প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল মিয়া। তিনি উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

১৫ অক্টোবর নিজের ফেসবুক আইডিতে কাটা খেজুরগাছের ছবি প্রকাশ করে এ ঘটনার প্রতিবাদ জানান তিনি। একই সঙ্গে সরকারি রাস্তার পাশের গাছ কাটার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

স্থানীয় বিএনপি নেতা সোহেল মাহমুদ বলেন, “এভাবে গাছ কাটা অবৈধ। আমরা চাই, এ ধরনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা হোক এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।”

স্থানীয় শিয়ালউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম বলেন, “গাছ পরিবেশের বন্ধু। বিশেষ করে খেজুরগাছ আমাদের সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে জড়িত। যারা এ গাছ কেটেছে, তাদের শাস্তি হওয়া প্রয়োজন।”

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, “বিষয়টি আমরা খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

সরকারি রাস্তার পাশের ঐতিহ্যবাহী গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনাটি তদন্ত করে গাছ কাটার সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news