১৩ Jul ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
পরিবেশ

লোহাগড়ার অতি বর্ষণে তলিয়ে গেছে ফসলি জমি

১২ Jul, ২০২৬

Md Ashikur Rahman,
নিজস্ব প্রতিবেদক

ছবি: টানা অতি বর্ষণ ও নদীর পানি বৃদ্ধির কারণে নড়াইলের লোহাগড়া উপজেলার হাজার হেক্টর কৃষি জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে আমন ধান, সবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন সাধারণ কৃষকরা।

টানা অতি বর্ষণ ও নদীর পানি বৃদ্ধির কারণে নড়াইলের লোহাগড়া উপজেলার হাজার হেক্টর কৃষি জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে আমন ধান, সবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন সাধারণ কৃষকরা।

গত কয়েকদিনের ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে উপজেলার ১২ টি ইউনিয়নের নিচু এলাকার মাঠগুলো এখন পানিতে থৈ থৈ করছে। সরেজমিনে দেখা গেছে, অনেক জমিতে হাঁটু থেকে কোমর সমান পানি।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে অনেক জমি পানিতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে অধিকাংশই কৃষি জমি। আমরা সরোজমিনে নেমেছি জরিপ করে ১/২ দিনের মধ্যে সঠিক তথ্য দিতে পারবো।

 

লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা জানান, পানি দ্রুত নেমে গেলে ক্ষতি কম হবে। আমাদের টিম সরোজমিনে তদারকি করছে। যেসব জমিতে পানি বেশি, সেখানে বিকল্প ফসলের পরামর্শ দেওয়া হচ্ছে কিভাবে পানি নিষ্কাশন করা যায় সেবিষয়ে চেষ্টা করে যাচ্ছি । কৃষকদের পাশে থেকে আমরা সার্বিক সহযোগিতা করব।

 

জেডএম

Related Article