২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
অপরাধ / সারাদেশ

লোহাগাড়ায় পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি! গ্রেফতার ৩

০৪ নভেম্বর, ২০২৫

মোঃ শাহরিয়ার,
লোহাগাড়া উপজেলা (চট্রগ্রাম) প্রতিনিধি

ছবি: গ্রেপ্তারকৃত তিন প্রতারক সদস্য


চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের নাম ভাঙিয়ে ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার আমিরাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো.আলমগীর  (২৯), মো.শাহ আলম  (৩৫) এবং মোহাম্ম নাজাত  (২৮)। তারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে সরবরাহ করছিল বলে জানিয়েছে পুলিশ।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, 

“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা তিনজনকে গ্রেফতার করেছি। তারা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে পুলিশের আসল ফরম্যাট নকল করে জাল সার্টিফিকেট তৈরি করত। তাদের কাছ থেকে বেশ কিছু ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, কম্পিউটার, প্রিন্টার ও নকল সিল জব্দ করা হয়েছে।”

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় এই প্রতারণা চালিয়ে আসছিল। প্রতিটি ক্লিয়ারেন্সের জন্য তারা ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নিত।

এ ঘটনায়  জালিয়াতি ও প্রতারণা আইনে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (আজ) দুপুরে গ্রেফতার তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, এ ধরনের প্রতারণার কারণে অনেক প্রবাসী ও চাকরিপ্রত্যাশী মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাবাসী এ ঘটনায় পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good