০৩ অগাস্ট, ২০২৫
কাজল কান্তি দে,
ছবি: রুবাইয়া আফরোজ
আওয়ামী সরকারের পতনের পর কক্সবাজার পৌরসভার দায়িত্বে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়া আফরোজ। তিনি কক্সবাজার পৌর প্রশাসকের দায়িত্বভার গ্রহণের পর থেকে পৌর নাগরিক সেবায় দৃশ্যমান বিঘ্ন দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
সাম্প্রতিক সময়ে কক্সবাজার পৌর প্রশাসক রুবাইয়া আফরোজের অপসারণের দাবিতে একাধিকবার মানববন্ধন করেছে পৌরসভার স্থায়ী বাসিন্দারা।
পৌর নাগরিক সেবার বিঘ্নের পাশাপাশি ওয়ার্ড পর্যায়ের কোনো উল্লেখযোগ্য নাগরিক সমস্যারও সমাধান হয়নি বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, কক্সবাজার পৌর প্রশাসক রুবাইয়া আফরোজকে বদলি করে আবুধাবিতে বাংলাদেশের দূতাবাসে সংযুক্ত করার প্রক্রিয়া চলছে।
Good news
Good