০৩ মে, ২০২৬
কাজল কান্তি দে,
ছবি: কক্সবাজার নবগঠিত ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা
ছাত্রদল কক্সবাজার জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
শনিবার (০২ মে ) অনুমোদিত এই কমিটিতে সভাপতি করা হয়েছে ফাহিমুর রহমানকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ সাঈদ আনোয়ার।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোহাম্মদ হোসেন মাদু। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মোহাম্মদ জাহেদ নুর জিতুকে। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ মুহাম্মাদ সালমান বাপ্পি এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আশরাফ ইমরান।
কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবঘোষিত সভাপতি ফাহিমুর রহমান বলেন, “ঐক্যবদ্ধভাবে ছাত্রদলকে এগিয়ে নেব।”
নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার বলেন,”এটা আমার জিবনের সবচেয়ে বড় পাওয়া, রাজপথের ত্যাগী পরিক্ষীত কর্মীদের সাথে নিয়ে কাজ করবো”।
Good news
Good
wonderful news