০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
খেলাধুলা

খেলাধুলা একটি জাতিকে পথ দেখায় এবং তরুণদের আলোর পথে রাখে- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক

১৯ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ সোহেল রানা,
ভ্রাম্যমাণ প্রতিনিধি

ছবি: জননেতা মোঃ আতিকুর রহমান আতিক

খেলাধুলা একটি জাতিকে পথ দেখায় এবং তরুণদের আলোর পথে রাখে- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক

"মাদককে না বলি, খেলাধুলায় অংশগ্রহণ করি" এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে ভাদ্রা ফুটবল টুর্নামেন্ট'২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৯ সেপ্টেম্বর'২৫ রোজ শুক্রবার বিকেল ৪:০০ ঘটিকায় ঐতিহাসিক ভাদ্রা গুরুদয়াল মাঠে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ডাঃ মোঃ সানোয়ার হোসেন এর সভাপতিত্বে ভাদ্রা ইউনিয়ন বিএনপি'র  সাধারণ সম্পাদক হাসান মাহমুদ চঞ্চলের সঞ্চালনায় ভাদ্রা ফুটবল টুর্নামেন্ট'২৫ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন দক্ষিণ টাঙ্গাইলের জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম প্রাণপুরুষ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী সিপাহশালার বিশ্বস্ত সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, ক্লিন ইমেজ খ্যাত জনপ্রিয় নেতৃত্ব, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট  সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।

খেলা শুরুর পূর্বে তিনি বিপুলসংখ্যক উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকদের উপস্থিতিতে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে মাঠে প্রবেশ করেন।

মাঠে প্রবেশের পরেই তিনি উপস্থিত সকল দর্শকদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেন।

গণসংযোগ শেষে আগত সকল দর্শকদের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি।

প্রধান অতিথির শুভেচ্ছা বক্তব্যে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক বলেন - খেলাধুলা একটি জাতিকে পথ দেখায় এবং তরুণদের আলোর পথে রাখে। মাঠে যত বেশি তরুণ থাকবে, সমাজ তত বেশি মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে মুক্ত থাকবে। এই আয়োজন প্রমাণ করে আমাদের তরুণরা এখনো পরিবর্তনের স্বপ্ন দেখে।

আমাদের এই রাষ্ট্রের  স্বাধীনতা, সার্বভৌমত্ব যখনই বিপদে পড়ে, জনগণ যখন বিপদে পড়ে তখনই এই রাষ্ট্রের হাল ধরেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার প্রতিষ্ঠিত দল বিএনপি। এই বিষয়টি জনগণকে পুরোপুরি বোঝাতে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক  ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফার বিস্তারিত জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমরা মাঠে-ঘাটে, পথে প্রান্তরে জনগণের কাছে ঘুরে বেড়াচ্ছি। আর এই ধারাবাহিকতায়  আমাদের আজকে এখানে আসা।

আপনারা জানেন বর্তমানে বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।

আমরা ১৮ কোটি জনগণকে সাথে নিয়ে বিএনপিকে ঐক্যবদ্ধ করে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সব ষড়যন্ত্র রুখে দিয়ে বাংলাদেশে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে ছিলাম, রাজপথে থাকবো, ইনশাআল্লাহ্।

ভাদ্রা ফুটবল টুর্নামেন্ট'২৫ এর উক্ত ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোঃ সামছুল আলম সরকার (খোকন) এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহকারি পরিচালক (প্রশাসন উইং) মুহাম্মদ মনোয়ার হোসেন।

উক্ত ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজ উদ্দিন, নাগরপুর উপজেলা বিএনপির সদস্য ও দপ্তিযর ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই সরকার, নাগরপুর উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, প্রবাসী কল্যাণ সম্পাদক ও ভাদ্রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জিহাদ হোসেন ডিপটি, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ, নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির প্রমূখ।

এছাড়াও উক্ত ফাইনাল খেলায় স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ অসংখ্য দর্শক স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

বিশেষভাবে উল্লেখ্য, উক্ত ফাইনাল খেলায় গড়পাড়া ফুটবল একাডেমি, মানিকগঞ্জ ১-০ গোলে জয়লাভ করে।

খেলা শেষে বিজয়ী এবং রানার্সআপদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে উক্ত ফুটবল টুর্নামেন্ট শেষ হয়।

Related Article