৩০ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ

কাঞ্চনপুরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে টিউবওয়েল বিতরণ

২২ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম,
বাসাইল উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

ছবি: অনুষ্ঠানে ছবি

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ১৭টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে।  

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের   বাসাইল উপজেলা শাখার সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬নং কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান  মনোনীত প্রার্থী মোঃ ইব্রাহিম আবরার উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, বাজার ও দরিদ্র পরিবারের মাঝে এসব টিউবওয়েল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম খান। এসময় ইউনিয়ন জামায়াতের আমির মমতাজুল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ খোকা মিয়া, সেক্রেটারি মোহাম্মদ চান মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “এটি অত্যন্ত মহৎ উদ্যোগ। বিত্তবানরা যদি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ান, তবে সমাজ আরও সুন্দর ও কল্যাণমুখী হবে।

Related Article