০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
খেলাধুলা / সারাদেশ

কাঞ্চনপুর ইউনিয়নে ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৮ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম,
বাসাইল উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

ছবি: খেলার মাঠের ছবি

টাঙ্গাইলে বাসাইল উপজেলা কাঞ্চনপুর ইউনিয়নে সকল স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও পারস্পরিক বন্ধন গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (১৮ সেপ্টেম্বর) কাঞ্চনপুর বি. এ কামিল মাদরাসা মাঠে কাঞ্চনপুর ইউনিয়নের সকল স্কুল মাদরাসা  এর উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী  মনোনীত প্রার্থী ( টাঙ্গাইল -৮) অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম খান

আরও  উপস্থিত ছিলেন সরকারি সাদত কলেজের সাবেক  প্রফেসর আব্দুর রহিম জাহাঙ্গীর , কাঞ্চনপুর বি.এ কামিল  মাসরাসার প্রধান শিক্ষক আব্দুল বাতেন,  কাঞ্চনপুর কিম্মত আলী গোলাম রাব্বানী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উসমান আলী মিয়া সহ বিভিন্ন স্কুল মাদরাসা শিক্ষক ও ছাত্র ছাত্রী  প্রমূখ।

ফাইনাল খেলায় কাঞ্চনপুর কিম্মত আলী গোলাম রাব্বানী খান উচ্চ বিদ্যালয় এবং কাঞ্চনপুর বি.এ কামিল মাসারাসা মুখোমুখি হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কাঞ্চনপুর কিম্মত আলী গোলাম রাব্বানী খান উচ্চ বিদ্যালয়  ২-১ গোলে জয়লাভ করে

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good