১৫ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

জুলাই শহীদদের মাগফিরাত কামনায় নাগরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

০৮ অগাস্ট, ২০২৫

ডা.এম.এ.মান্নান,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: যুব বিভাগের উদ্যোগে দোয়া মাহফিল

উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে শুক্রবার (৮ আগস্ট) বিকেলে দলীয় কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নান এবং পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী। এতে উপজেলা ও ইউনিয়ন যুব বিভাগের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ডা. এম. এ. মান্নান বলেন, জুলাইয়ের শহীদরা দেশের জন্য যে স্বপ্ন ও আদর্শ বুকে ধারণ করে জীবন উৎসর্গ করেছেন, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফ্যাসিবাদের সকল চিহ্ন এই দেশ থেকে মুছে ফেলতে হবে।

তিনি আরও বলেন, শহীদদের ত্যাগ কখনো বৃথা যেতে পারে না। তারা যে ত্যাগ করেছেন, তা আমাদের জন্য প্রেরণার উৎস। নতুন প্রজন্মকে সেই ইতিহাস জানাতে হবে, তাদের মাঝে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা গড়ে তুলতে হবে। শহীদদের দেখানো পথে ও আদর্শে আমাদের সংগ্রামকে আরও বেগবান করতে হবে। দোয়া ও স্মৃতিচারণ শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি দায়িত্ব পালনের অঙ্গীকার হিসেবে নিতে হবে।

দোয়া মাহফিলে শহীদদের আত্মার শান্তি কামনা ও জুলাই আন্দোলনে তাদের অবদানের স্মৃতিচারণ করা হয়।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good