১৮ ডিসেম্বর, ২০২৫
হারুন অর রশিদ,
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় করছেন জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল্যাহ তালুকদার
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত টাঙ্গাইল-৭ আসনের প্রার্থী মাওলানা অধ্যক্ষ আব্দুল্যাহ তালুকদার বলেছেন,‘ আগামী নির্বাচনে দেশের জনগণ ভালোবেসে জামায়াতকে ক্ষমতায় দিলে সবদলকে নিয়ে বাংলাদেশকে একটি কল্যাণ রাস্ট বানাবো’। তিনি বুধবার (১৭ ডিসেম্বর) রাত আটটায় মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে উপরাক্ত কথা বলেন।
মির্জাপুর উপজেলা জামায়াত আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আবুল কাশেম মৃধা, সহকারি সেক্রেটারি জাহাঙ্গীর আলম শাজাহান, পৌর আমীর মহিবর রহমান, জামায়াত নেতা আলমাসুম কবির, ইঞ্জিনিয়ার শেখ ইসমাঈল হোসেন, ছাত্রশিবির উপজেলা সভাপতি আরাফাত ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাওলান আব্দুল্যাহ বলেন, ‘বাংলাদেশ একটি সম্ভবনাময়দেশ,দূর্নীতি মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার করায় দেশের উন্নতি হচ্ছে না। জামায়াত ক্ষমতায় গেলে প্রথমে দূর্নীতি বন্ধ করা হবে’। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।