২৮ Jul ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয়

ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবী

১৬ অগাস্ট, ২০২৫

সাইফুর রহমান বাদল,
হরিণাকুণ্ডু উপজেলা (ঝিনাইদহ) প্রতিনিধি

ছবি: মানববন্ধন

ঝিনাইদহ জেলা শহরে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে রেললাইন ও মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি। এতে ব্যানার ও ফেস্টুন নিয়ে কমিটির নেতৃবৃন্দ ছাড়াও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট এস. এম. মশিউর রহমান, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট আলাউদ্দীন আজাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, এন. এম. শাহজালাল, সাবেক কমিশনার মাহবুবুর রহমান শেখর, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান মিঠু, মাওলানা মুফতি আরিফ বিল্লাহ, মাওলানা মমতাজুল করিম, কামরুজ্জামান পিন্টু ও অ্যাডভোকেট মনিরুল ইসলাম মিল্টনসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, ঝিনাইদহবাসীর বহু দিনের স্বপ্ন রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় এখনো বাস্তবায়িত হয়নি। এসব স্থাপনা হলে শুধু জেলার মানুষ নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আসবে। এছাড়া এসব প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে অনেক সহযোগী প্রতিষ্ঠান রয়েছে।

বক্তাদের দাবি, অবিলম্বে এ উদ্যোগ গ্রহণ করতে হবে। নইলে আন্দোলন আরও তীব্র আকারে ছড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মিছিলও অনুষ্ঠিত হয়।

Related Article