০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

জাতীয় সংসদ নির্বাচন- নবীনগর আসনে সাত ভাই চম্পা,নারী ভোটারে আসতে পারে চমক!!

০১ ফেব্রুয়ারী, ২০২৬

জহিরুল ইসলাম,
নবীনগর উপজেলা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: নাহিদা জাহান

আসছে আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর-২৪৭ সংসদীয় আসনে ভোটের মাঠে লড়ছেন সাত ভাই চম্পা, নারী ভোটারে আসতে পারে চমক! নির্বাচন আসনটি উপজেলার ২১টি ইউনিয়ন ও ১টি প্রথম শ্রেণীর পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৭৪ হাজার ৮২৬ জন। 

এরমধ্যে মহিলা ভোটার সংখ্যা ২ লক্ষ ২৬ হাজার ৮৭ জন। নবীনগর আসনে নারীসহ ৮ জন বৈধ প্রার্থী লড়ছেন। এর মধ্যে একজনই নারী প্রার্থী।

তিনি হলেন গণসংহতি আন্দোলনের মনোনীত মাথাল মার্কার প্রার্থী নবীনগর উপজেলার  রতনপুর গ্রামের পুত্রবধূ সফট ওয়্যার ইঞ্জিনিয়ার নাহিদা জাহান।তিনি নির্বাচনী এলাকায় গণসংযোগ শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ৮ জন প্রার্থীর মধ্যে আমি একজন নারী প্রার্থী, সাত ভাইয়ের একটি বোন, সাত ভাই চম্পা।

আমি সকল ভাইদের সহযোগিতায় নবীনগর উপজেলা সকল সম্মানিত ভোটার ও মা-বোনদের দোয়া নিয়ে কাজ করতে চাই।

তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন, আমি যেহেতু একজনই নারী প্রার্থী, সকল সম্মানিত নারী ভোটার গন আল্লাহর রহমতে আগামী ১২ ফেব্রুয়ারি কেন্দ্রে গিয়ে আমাকে মাথাল মার্কায় ভোট দেন তাহলে পরম করুনাময়ের কৃপায় আমি নিশ্চিত নবীনগরের এমপি হতে পারবো ইনশাল্লাহ।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good