২৬ নভেম্বর, ২০২৫
জহিরুল ইসলাম,
ছবি: উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি"সেই স্লোগানকে সামনে রেখে, সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার সকালে প্রাণিসম্পদ অফিস কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ জহিরুল ইসলাম সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ হোসেন শান্তি।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জহিরুল ইসলাম বলেন বলেন, উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি ও পাখি পালনে খামারিদের উৎসাহিত করা, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও বাজারজাতকরণের লিংকেজ তৈরি করাই মেলার উদ্দেশ্য। দিনব্যাপী প্রদর্শনী শেষে বিভিন্ন ক্যাটাগরির খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, খামারিগণ সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Good news
Good