২৬ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
শিক্ষা

হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীরা পেলো ১ লক্ষ টাকার চেক

২৯ অক্টোবর, ২০২৫

সাইফুর রহমান বাদল,
হরিণাকুণ্ডু উপজেলা (ঝিনাইদহ) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে পিবিজিএসআাই স্কিমের ২০২৪-২৫ অর্থবছরের স্কুল/ মাদ্রাসা/কলেজ ব্যবস্হাপনা জবাবদিহি অনুদান তহবিলের আওতায় প্রাচীর নির্মাণ প্রকল্পের এবং মেধারভিওিতে নির্বাচিত সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন ২০ জন শিক্ষার্থীর চেক বিতরণ ও ফলক উন্নোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ২৯ অক্টোবর সকালে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল বারী এর সভাপতিত্বে এবং উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায়, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং সেসিপ গার্ডেন PBGSI স্ত্রুীম ২০২৪-২৫ এর শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বি.এম তারিক-উজ-জামান। তাছাড়া অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ৩নং তাহেরহুদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মনজুর রাশেদ।এছাড়াও উপস্থিত ছিলেন, প্রকৌশলী শিক্ষা অধিদপ্তর উপ-সহকারি মোঃ রাব্বি হোসেন,বিদ্যালয় কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম (পিটার)। ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য, মোঃ মকলেচুর রহমান (রাশু),বিদ্যালয়ের পবিচলেনা কমিটির সদস্য, মোঃ মশিউর রহমান সহকারী শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীরা।  অনুষ্ঠানের শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, বি.এম তারিক-উজ-জামান মেধাবী নির্বাচিত সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন ২০ জন শিক্ষার্থীর মাঝে মোট ১ লক্ষ টাকার চেক বিতরণ করেন।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049