০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি

হরিণাকুণ্ডুতে ইসলামী আন্দোলনের জুলাই অভ্যুত্থান দিবসে গণমিছিল ও সমাবেশ

০৫ অগাস্ট, ২০২৫

সাইফুর রহমান বাদল,
হরিণাকুণ্ডু উপজেলা (ঝিনাইদহ) প্রতিনিধি

ছবি: মিছিলের ফাইল ফটো

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি আজ বাদ আছর হাসপাতাল মসজিদ থেকে শুরু হয়ে হলবাজার হয়ে উপজেলা দোয়েল চত্বরে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মাষ্টার শহিদুল।
সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হরিণাকুণ্ডু উপজেলা শাখার সভাপতি সাইফুর রহমান বাদল।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি নাসির উদ্দীন।

এছাড়াও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হরিণাকুণ্ডু উপজেলা শাখার সেক্রেটারি মোঃ ইদ্রিস আলী মাষ্টার এবং ইসলামী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি হাফেজ নাইম মাহমুদ।
 

Related Article