২৪ Jul ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয় / সারাদেশ

হরিণাকুণ্ডু হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

২৩ Jul, ২০২৬

সাইফুর রহমান বাদল,
হরিণাকুণ্ডু উপজেলা (ঝিনাইদহ) প্রতিনিধি

ছবি: কমিটির সভা

 সেবার মানোন্নয়নে ইউএনও প্রদীপ্ত রায় দীপনের জোর তাগিদ* 
*হাসপাতালে আধুনিক হরমোন অ্যানালাইজার মেশিন উপহার দিলেন এমপি আলী আজম*

ঝিনাইদহের *হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা* অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়ন, রোগীদের চিকিৎসাসেবা আরও কার্যকর ও রোগীবান্ধব করা এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

*সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন* হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও *ঝিনাইদহ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার আমীর আলহাজ্ব আলী আজম মোঃ আবুবকর*।

*প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হরিণাকুণ্ডু উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন*। তিনি বলেন, "রোগীবান্ধব হাসপাতাল গড়তে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। চিকিৎসাসেবার মান বৃদ্ধি ও হাসপাতালের অবকাঠামো উন্নয়নে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।"

সভায় *বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাঁন মোঃ জিন্নাতুল হক সভাপতি হরিণাকুন্ডু পৌর বিএনপি।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ অসিতকুমার রায়*। চিকিৎসাসেবার মান বৃদ্ধিতে বিশেষ অবদান হিসেবে *এমপি আলী আজম তার পক্ষ থেকে হাসপাতালের জন্য একটি আধুনিক হরমোন অ্যানালাইজার (Hormone Analyzer) মেশিন উপহার দেন*।

সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার *ডাঃ মোঃ আলমগীর হোসেন*।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারী, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বক্তারা হাসপাতালের সেবার মান আরও বৃদ্ধি ও জনগণকে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good