০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
শিক্ষা

হেমনগর ডিগ্রী কলেজ এ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১৮ Jun, ২০২৫

মোস্তাফিজুর রহমান,
গোপালপুর উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

ছবি: পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালাম পিন্টু

মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর প্রধান কথা ছিল অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত, সেই শিক্ষা নিয়ে আমরা সেদিন গড়ে উঠেছিলাম। 

শিক্ষার্থীদেরও সেই ভাবে গড়ে উঠতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।  

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ডিগ্রী কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও কলেজের বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জননেতা আব্দুস সালাম পিন্টু এসব কথা বলেন।
হেমনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মেহের মাহমুদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি ১৮ জুন বুধবার সকালে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি আরো বলেন- আমাদের আল্লাহ ও রাসুল (সা:)এর প্রতি অবিচল থাকতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহলেই আমরা অন্যায় ও পাপ কাজ থেকে নিজেদের রক্ষা করতে পারব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও মেহেরুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ খ. জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ও গোপালপুর শহর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান। 
এ ছাড়া হেমনগর ইউনিয়ন বিএনপি সভাপতি গোলাম রোজ তালুকদার, উপজেলা ছাত্রদল সভাপতি রোমান আহমেদ সহ কলেজ শিক্ষক বৃন্দ, বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার অভিভাবক বৃন্দ ও ছাত্র ছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049