৩০ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
ধর্ম ও জীবন

গোপালপুরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

১৬ অগাস্ট, ২০২৫

ছবি: জন্মাষ্টমী উদযাপন করছেন

টাঙ্গাইলের গোপালপুরে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

দুষ্টের দমন আর শিষ্টের পালন করতে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাঁর এই আবির্ভাব তিথি ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করে থাকেন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের মহাঅষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়ে থাকে।

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন উপলক্ষে গোপালপুর কেন্দ্রীয় কালীমন্দির কমিটির আয়োজনে শনিবার সকাল ১০টায় গোপালপুর কেন্দ্রীয় আনন্দময়ী দেব মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মঙ্গল শোভাযাত্রা নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় কালীমন্দির প্রাঙ্গণে সমবেত হন ভক্তরা। শোভাযাত্রায় বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি শ্রীকৃষ্ণের লীলাকীর্তন ও ভজন গানে মুখরিত হয়ে ওঠে। শেষে মন্দির প্রাঙ্গণে প্রসাদ বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, শহর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম লেলিন, উপজেলা জাসদের সভাপতি শাহনুর আহম্মেদ সোহাগ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অভিজিৎ দে মিন্টু, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দে, সিনিয়র সহ-সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী, যুগ্ম সম্পাদক গণেশ চন্দ্র পাল, বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের গোপালপুর শাখার সাংগঠনিক সম্পাদক প্রবাস চন্দ্র দেবনাথসহ বিভিন্ন ইউনিয়নের হিন্দু নেতৃবৃন্দ।

Related Article
comment
Poran Hasan
25-Mar-23 | 10:03

ধন্যবাদ 🌸💚

মোঃ মনির হোসেন বকাউল
28-Sep-23 | 10:09

Good news