২৫ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
শিক্ষা

গোপালপুরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান

২৮ Jul, ২০২৫

মোস্তাফিজুর রহমান,
গোপালপুর উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

ছবি: পুরস্কার বিতরণ করছেন প্রধান অতিথি

টাঙ্গাইলের গোপালপুরে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, শিক্ষার মান বৃদ্ধি ও শিক্ষার্থী ঝরে পড়া রোধসহ শিক্ষার সার্বিক উন্নয়নের লক্ষ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ ২৮ জুলাই, সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পিবিজিএসআই স্কিমের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুহিন হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার মো. আজহারুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে ৩৮ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট, সনদ এবং এসএসসি পর্যায়ে ১০ হাজার টাকা ও এইচএসসি পর্যায়ে ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

সহকারী অধ্যাপক কে. এম. শামিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049