০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

গোপালপুরে বিনামূল্যে সাত শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান

১৯ ডিসেম্বর, ২০২৫

মোঃ রুবেল আহমেদ,
স্টাফ রিপোর্টার

ছবি: গোপালপুরে বিনামূল্যে সাত শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান


টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর হাইস্কুল মাঠে আজ শুক্রবার দিনব্যাপী সাত শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাবেক উপমন্ত্রী মজলুম জননেতা আব্দুস সালাম পিন্টুর সৌজন্যে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল জেলা শাখা।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ড্যাবের আহব্বায়ক ডা. এম এ মতিন, প্রফেসর ডা. রফিকুল ইসলাম, প্রফেসর ডা. আতিকুল ইসলাম, ডা. আনোয়ার সাদাত, ডা. আসলামুল ইসলাম রুদ্র, ডা. সাখাওয়াত হোসেন সোহাগ, ডা. মারুফ আল-জুররানী, ডা. মেহেরাব, ডা. ইমরান, ডা. জেরিন আক্তার, ডা. ফখরুল, ডা. দিপু, ডা. আলামিন।

এসময় উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিনসহ উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good