০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

গণঅধিকার পরিষদের প্রার্থী নজরুল ইসলাম নজুর মনোনয়ন ফরম সংগ্রহ

২৩ ডিসেম্বর, ২০২৫

জহিরুল ইসলাম,
নবীনগর উপজেলা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: মনোনয়ন ফরম সংগ্রহ

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫(নবীনগর) আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজরুল পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গণধিকার পরিষদের নেতা কর্মী জড়ো হয়ে সেখানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান এবং

উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিকের হাত থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।তার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন উপজেলা গনঅধিকার পরিষদের উপজেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মেহেদী হাসান।

এ সময় উপস্থিত ছিলেন গনঅধিকার পরিষদ নবীনগর উপজেলার সিনিয়র সহ সভাপতি আব্দুল মোতালেব মাস্টার,গণধিকার পরিষদের উপজেলা সহ-সভাপতি মোঃ ফরিদ, অর্থ সম্পাদ মাহমুদুল ইসলাম পাপ্পু, উপজেলা গনঅধিকার পরিষদের সহ-সভাপতি সৈয়দ সোহেল ইসলাম,গণধিকার পরিষদের উপজেলা সিনিয়র যুগ্ম  সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম,

গণঅধিকার পরিষদ নবীনগর পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাসেম নীরব,গণঅধিকার পরিষদ, নবীনগর পৌর শাখার সাধারণ সম্পাদক,আজগর আলী রবিন,নবীনগর উপজেলা গনঅধিকার পরিষদ সাংগঠনিক সম্পাদক সাদেক আহমেদ আকাশ সহ গণধিকার পরিষদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে অ্যাডভোকেট মেহেদী হাসান বলেন, “নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রার্থী, দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ সবাই নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। আমরা আশাবাদী, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং ট্রাক প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে।” ট্রাক মার্কার প্রতীকের এমপি পদপ্রার্থী নজরুল ইসলাম নজু দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে আসছেন।

স্থানীয় জনগণের দুঃখ-দুর্দশা কাছ থেকে দেখেছেন এবং মানুষের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রেখেছেন। 

জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও দীর্ঘদিনের বঞ্চনা দূর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রাজনীতির বাইরেও নজরুল ইসলাম নজু সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। দেশ ও বিদেশে একাধিক সামাজিক ও দাতব্য সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

মনোনয়ন ফরমের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের সংসদ সদস্য প্রার্থীনজরুল ইসলাম নজু বলেন, নির্বাচন কমিশনের বিধি-বিধান মেনেই আমার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে, ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good