২৬ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

গফরগাঁওয়ে  থানার ওসি সাথে বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময় সভা

২৪ অগাস্ট, ২০২৫

আঃ হালিম সরদার,
গফরগাঁও উপজেলা (ময়মনসিংহ) প্রতিনিধি

ছবি: গফরগাঁওয়ে  থানার ওসি সাথে বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ।

আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১৭ আগষ্ট বাংলাদেশ খেলাফতে মজলিসের প্রার্থী ঘোষণার পর ময়মনসিংহ -১০ (গফরগাঁও)  আসনের মনোনীত প্রার্থী মাওলানা ইলিয়াস আহমেদ ফরাজী সহ গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ বাচ্ছু মিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে নেতাকর্মীরা।  রবিবার  (২৪ আগষ্ট)  রাত নয়টার দিকে  গফরগাঁও থানার অফিসার ইনচার্জ কক্ষে দেখা  গুরুত্বপূর্ণ আলেচনা করেন তারা।

এসময়  আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এবং গফরগাঁওয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখার জন্য উৎসাহ প্রদান করেন খেলাফত মজলিসের নেতৃবৃন্দরা।

আলোচনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা মমিনুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মাওলানা মাহদী হাসান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা এমদাদুল্লাহ, গফরগাঁও শাখার সাধারণ সম্পাদক ও মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইলিয়াস আহমদ ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ তাফাজ্জল হোসাইন।

এছাড়াও  সহ সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ,যুব মজলিস গফরগাঁও শাখার সাংগঠন সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মৌলভী সাজ্জাদ হোসাইন রাসেল, নির্বাহী সদস্য মোঃ কবির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন

Related Article