১৫ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / পরিবেশ

গফরগাঁওয়ে মানব কল্যাণ পরিষদের উদ্ভোবন ও আলোচনা সভা

০১ নভেম্বর, ২০২৪

আঃ হালিম সরদার,
গফরগাঁও উপজেলা (ময়মনসিংহ) প্রতিনিধি

ছবি: আলোচনা উপস্থিত সদস্যবৃন্দ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চরআলগী ইউনিয়নে সমাজের সুবিধাবঞ্চিত এবং  অবহেলিত মানুষের সেবায় তরুন ও যুব সমাজের উদ্দোগে "চরআলগী মানব কল্যাণ পরিষদ" নামে একটি মানব সেবা মূলক সংগঠনের শুভ উদ্ভোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 আজ শুক্রবার (০১ নভেম্বর) বিকালে চরআলগীর মুক্তিযুদ্ধা মোড় এলাকায় একটি নিজস্ব অফিস উদ্বোধন করেন মানব কল্যান পরিষদের নেতারা। মো: আনোয়ার হোসেন নাজমুলের সঞ্চালনায় বক্তৃতা প্রদান করে মানুষের বিভিন্ন ধরনের অসুবিধার কথা তুলে ধরেন  সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতারা।

চরআলগী মানব কল্যান পরিষদের নেতা সোহাগ রানা বলেন, সকলের ভালবাসা ও সহযোগিতায় এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাব এবং সুবিধা বঞ্চিত ও অবহেলিত মানুষের পাশে থেকে সেবা করা চেষ্টা করব। নির্যাতিত এবং ভুমিদস্যুদের বিরুদ্ধেও তাদের অবস্থান থাকবে  বলেও জানান তিনি।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন চরআলগী মানব কল্যান পরিষদের সভাপতি আনোয়ার হোসেন নাজমুল, স্বত্বাধিকারী সোহাগ রানা, সুলতান আহমেদ, সাংবাদিক আব্দুল হালিম সরদার, এখলাছ ফরাজী, আনিছ বিন সুলতান, বায়জিদ আহমেদ, হাফেজ শহিদুল্লাহ, সোহেল রানা মতিউর রহমান তসলিম, আল আমিন  প্রমুখ সহ চরআলগী ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে আগত শতাধিক  সদস্যরা উপস্থিত ছিলেন।
 

Related Article