০৮ ফেব্রুয়ারী, ২০২৬
ছবি: অভিযুক্ত বিএনপি নেতা স্বপন মিয়া
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন লংগাইর ইউনিয়ন এবং আশপাশ এলাকায় গত দেড়বছর ধরে চাঁদা বানিজ্য ও ভূমি দখলের রমরমা বানিজ্য গড়ে উঠেছে।
এসব জায়গায় দীর্ঘ কয়েকমাস অনুসন্ধান করে এমন অভিযোগ পাওয়া গেছে। তথ্য রয়েছে জোরপূর্বক জমি দখল ও চাঁদা আদায় এবং প্রতিবেশির গাছ কেটে নেওয়ার । রাজনৈতিক মতপার্থক্য এবং ব্যক্তিগত আক্রোশের জেরেও এমন অবস্থার স্বাক্ষী হতে হয় অনেককেই। ফলে বেশ আতঙ্কের মধ্য দিয়েই দিন পার করছেন এই এলাকার সাধারণ মানুষ।
এলাকাবাসীর অভিযোগে জানা গেছে ,গত ২০২৪ বছরের ৫ আগষ্টে আওয়ামী শাসনের পতনের পর
থেকে লংগাইর ইউনিয়নের বাগড়াসহ কয়েকটি গ্রাম এবং স্থানীয় বাজারের নানা শ্রেনীর মানুষের মাঝে বিভিন্ন সময় নামে বেনামে, কারনে অকারনেই চাঁদা দাবী করে থাকে একটি চক্র।
এসব ঘটনায় এলাকায় ব্যবসায়ী এবং নানা শ্রেনীর মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বেশ কিছুদিন ধরেই। ব্যক্তিগত শত্রুতা এবং রাজনৈতিক প্রভাবের কারনেই ব্যপক সুবিধায় রয়েছে তারা। তবে প্রাণের ভয়ে মুখ খুলছেন না কেউই।
এসকল কর্মকাণ্ডে সরাসরি জড়িত গফরগাঁও উপজেলা লংগাইর ইউনিয়নের স্বপন (৫২) নামে একজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। একই গ্রামের আজিজ মোড়লের ছেলে সবুজ মিয়া (৪০) নামে একব্যক্তি অভিযোগ করেন, স্বপন মিয়া তার বাড়ির আঙ্গিনা পরিষ্কারের কথা বলে সেখান থেকে জোরপূর্বক (৪/৫) টি গাছ কেটে নিয়ে গেছে। এবং পরে রাজনৈতিক শক্তি প্রয়োগ করে হুমকি প্রধান করেন স্বপন গ্রপ।
স্থানীয় সুুত্রে জানা গেছে, অভিযুক্ত স্বপন মিয়া লংগাইর ইউনিয়নের বাগড়া গ্রামের৷ মৃত আশ্রব আলীর ছেলে। ভুক্তভোগী সবুজ মিয়া এবং স্বপন একই গ্রামের বাসিন্দা। স্বপন মিয়া স্থানীয় সাবেক প্রভাবশালী চেয়ারম্যান এবং বিএনপি নেতা আব্দুল হামিদ গ্রুপের রাজনীতির সাথে সম্পৃক্ত।
Good news
Good