০৪ Jul, ২০২৬
আঃ হালিম সরদার,
ছবি: ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী রসুলপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী মৌসুমি ফল উৎসব
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী রসুলপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৩ জুলাই) দুপুর আড়াইটা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়। উৎসবে স্থানীয় ও আশপাশের এলাকার সহস্রাধিক সাধারণ মানুষ পর্যায়ক্রমে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোতাহার হোসেন এবং গফরগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সুলতান আহমেদ জুনায়েদ। এ সময় স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, মৌসুমি ফল মহান আল্লাহর এক অমূল্য নিয়ামত। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় এবং সবার সঙ্গে ফল ভাগাভাগি করে সমাজে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করা।
ব্যতিক্রমী এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে উপস্থিত সাধারণ মানুষ ও আমন্ত্রিত অতিথিরা আগামীতেও সমাজের সর্বস্তরে এ ধরনের জনকল্যাণমূলক ও সম্প্রীতিবর্ধক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
Good news
Good