০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ফেনীতে দেশের বৃহত্তম ফল মার্কেটের উদ্বোধন

১৯ নভেম্বর, ২০২২

কামরুল আরেফিন,
ফেনী জেলা (ফেনী) প্রতিনিধি

ছবি: অতিথিবৃন্দ ফুলেল শুভেচ্ছায় সিক্ত হওয়ার মুহূর্তে।

ফেনীতে দেশের বৃহত্তম ফল মার্কেট স্টার লাইন ফ্রুটস কমপ্লেক্স ও কোল্ড স্টোরেজের উদ্বোধন করা হয়েছে। 
শনিবার (১৯ নভেম্বর) ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী মার্কেটের উদ্বোধন করেন। স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন জানান, মার্কেটটিতে রয়েছে ২৫০ টি ফলের আড়ৎ। দেশের আর কোথায়ও এতো বড় ফল মার্কেট নেই বলে তিনি জানান। ৭ একর এলাকা জুড়ে প্রতিষ্ঠিত
এ  মার্কেটে রয়েছে ৫ টি কোল্ড স্টোরেজের ব্যবস্হা।  দূর-দূরান্ত থেকে  আসা ফল ব্যবসায়ীদের জন্য রয়েছে সুবিশাল আবাসিক হোটেল,  পার্কিং এর ব্যবস্হা, ব্যাংকিং সুবিধা,  সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্হা ও পুরো মার্কেটে জুড়ে সিসি ক্যামেরাসহ অত্যাধুনিক সকল সুযোগ-সুবিধা।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, স্টার লাইন গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক ও ফেনী পৌরসভার সাবেক মেয়র হাজী আলাউদ্দিন, ফেনী চেম্বার অব কর্মাসের সভাপতি আইনুল কবির শামীম, সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, ফেনী পৌরসভার ৭ নং ওর্য়াডের কাউন্সিলর  বাহার উদ্দিন বাহার, ১১ নং ওর্য়াডের কাউন্সিলর  গোলাম মেহেদী রুবেল চৌধুরী, ১৩ নং ওর্য়াডের কাউন্সিলর নাসির উদ্দিন খান, ১৬ নং ওর্য়াডের কাউন্সিলর আমির হোসেন বাহার, ১৮ নং ওর্য়াডের কাউন্সিলর  সাইফুদ্দিন সাইফু, ফল আড়ৎদার সমিতির সভাপতি আবদুল মতিন প্রমুখ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good