১৫ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

এতিমখানায় খেজুর বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না- এমপি ডাঃ টিপু

১৪ মার্চ, ২০২৬

রইচ উদ্দীন আহম্মেদ,
মান্দা উপজেলা (নওগাঁ) প্রতিনিধি

ছবি: খেজুর বিতরণকালে এমপি ডাঃ ইকরামুল বারী টিপু।

নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী বলেন, এতিমখানায় খেজুর বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না। শনিবার (১৪ মার্চ) দুপুরে মান্দা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে খেজুর বিতরণকালে তিনি এমন মন্তব্য করেন।

​মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার দুস্থ শিক্ষার্থীদের মাঝে এদিন সৌদি খেজুর বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আখতার জাহান সাথী।

​সামাজিক যোগাযোগ মাধ্যমে খেজুর বিতরণ নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে প্রধান অতিথি ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নের মোট ৮৪টি এতিমখানা, লিল্লাহ বোর্ডিং ও হাফেজিয়া মাদ্রাসার জন্য সরকারিভাবে বরাদ্দকৃত ২৫৯ প্যাকেট খেজুর বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা অত্যন্ত স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করছি।

​তিনি আরও স্পষ্ট করে বলেন, এই তালিকার বাইরেও যদি কোনো নিবন্ধিত এতিমখানা বা মাদ্রাসা বাদ পড়ে থাকে, তবে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা তাদেরও এই সরকারি সহায়তার আওতায় নিয়ে আসব। যেকোনো সরকারি অনুদান বা ত্রাণ সামগ্রী বিতরণে পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের বিভ্রান্তি বা অনিয়মের সুযোগ নেই।

​অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিতরণ শেষে আমন্ত্রিত অতিথিরা সরকারি এই সহায়তার সঠিক বণ্টন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good