১৬ অগাস্ট, ২০২৫
মাহমুদ,
ছবি: এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের রাজশাহী মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে সংবর্ধনা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী মহানগরের উদ্যোগে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে A+ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ১টায় রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে ৬ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. সিবগাতুল্লাহ সিবগা। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর এবং রাজশাহী ইসলামী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মোসা. ফাতেমা সিদ্দিকী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান নাজির। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আল-মামুন রাসেল।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন— দক্ষতা অর্জন করতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে এবং দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে হবে। বিশ্ব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে, তবে নীতিনৈতিকতার ভিত্তিতে। পাশাপাশি ধর্মীয় শিক্ষা অর্জন ও তা পালন করার মাধ্যমে দুনিয়া ও আখিরাতে সফলতার পথে অগ্রসর হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শামিম উদ্দীন।
Good news
Good