০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

০৭ অগাস্ট, ২০২৫

জহিরুল ইসলাম,
নবীনগর উপজেলা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: পুরস্কার তুলে দিচ্ছেন অতিথি রা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে নবীনগর উপজেলার বিভিন্ন স্কুলের ২০২৫ ইংরেজি সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা ছুটে আসেন।
বৃহস্পতিবার দুপুরে জাফরপুর আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা আব্দুল হাই ভূঁইয়ার আয়োজনে ইনস্টিটিউট কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আমেরিকান সিপিবি মোঃ ইয়াসিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন ইনস্টিটিউটের পরিচালক হাফেজ মাওলানা মোঃ সানাউল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম, নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ ওয়াদুদ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ শিপন মিয়া, এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “কারিগরি শিক্ষার মান বিবেচনায় নবীনগর একটি উর্বর অঞ্চল। তোমরা কারিগরি শিক্ষায় শিক্ষিত হও, চাকরি তোমাদের পেছনে ছুটবে। বেঁচে থাকার জন্য ভাতের অভাব হবে না।”

এ সময় আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good