২৩ অগাস্ট, ২০২৬
মোঃ আয়ুব মিয়া,
ছবি: দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন অতিথিবৃন্দ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে চট্টগ্রাম নগরীতে আলোচনা সভা ও জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
২২ আগস্ট ২০২৬, শুক্রবার সকালে নগরীর নিউমার্কেট মোড় মিউনিসিপ্যাল স্কুল মাঠ থেকে জশনে জুলুসটি বের হয়। পরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিউনিসিপ্যাল স্কুল মাঠে এসে শেষ হয়।
৩০তম আওলাদে রাসুল (দ.), শাহসুফি সৈয়দ ওসমান কাদের মাইজভাণ্ডারী (মাঃ)-এর সাদরাতে এবং শাহজাদা সৈয়দ মারুফ বিন কাদের মাইজভাণ্ডারী (মাঃ)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান মেহমান ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমদুল আলম চৌধুরী রাসেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ইসরাফিল খসরু।
অ্যাডভোকেট মীর মুহাম্মদ ফেরদৌসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিএমপির সহকারী পুলিশ কমিশনার মেজবাহ উদ্দিন খান, কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ জাহেদ, আব্দুল কুদ্দুস মাইজভাণ্ডারী, নুরুল ইসলাম চৌধুরী, আল্লামা সৈয়দ সাইফুল ইসলাম, সাংবাদিক নূর মোহাম্মদ রানা, আল্লামা সৈয়দ জাফর সাদেক, মুফতি সালেহ সুফিয়ান ফরহাদাবাদী, সৈয়দ আবুল হাসেম, আল্লামা শহীদুল্লাহ চিশতি, সুমন মাহমুদ চৌধুরী, আল্লামা রবিউলসহ অনেকে।
অনুষ্ঠান পরিচালনা করেন মীর সোহাইব, নাসির ফকির, কবির ফকির, তারেক হায়দার, ইমরান হোসাইন বাপ্পি, মোক্তার হোসাইন, কবির, রবিন, সুমন, রাজু, আলভী, শাকিল, হান্নান ও নজু ভাণ্ডারের আওলাদগণ।
জশনে জুলুসে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। পরে বাদ জুমা দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
ধন্যবাদ 🌸💚
Good news