৩০ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

দোয়ারাবাজার উপজেলা খেলাফত মজলিসের প্রশিক্ষণ ও গণ মিছিল অনুষ্ঠিত

০৬ অগাস্ট, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: দোয়ারাবাজার উপজেলা খেলাফত মজলিসের প্রশিক্ষণ ও গণ মিছিল অনুষ্ঠিত

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় খেলাফত মজলিসের উদ্যোগে প্রশিক্ষণমূলক তরবিয়তী মজলিস ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলার মা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে দারসে কুরআন পেশ করেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ও শায়খুল হাদীস মাওলানা আব্দুল মান্নান।

‘ইসলামী সংগঠন, নেতৃত্ব ও আনুগত্য’ শীর্ষক মূল আলোচনা পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান।

শাখা সভাপতি মাওলানা মঈনুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত তরবিয়তী মজলিসে ‘ইসলামী আন্দোলনের কর্মীদের গুণাবলী’ বিষয়ে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সহ-সাধারণ সম্পাদক আখতার হুসাইন আতিক।

এতে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন—

উপজেলা উপদেষ্টা মাওলানা জিয়া উদ্দিন

ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী

ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি মুহিব আজিজ

উপজেলা সহ-সভাপতি কাজী মাওলানা লুৎফুর রহমান

সিলেট কোতোয়ালি পশ্চিম থানা সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ

ছাতক পৌর সহ-সভাপতি মাওলানা এখলাছুর রহমান

সাধারণ সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার

উপজেলা সহ-সাধারণ সম্পাদক নূর আহমদ মাছুম

মাওলানা নাজিম বিন হক

ছাতক পৌর শাখার সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা উমায়রুল ইসলাম তাজুল

উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. ফয়জুর রহমান তালুকদার

ছাতক পৌর সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল আমীন

বায়তুলমাল সম্পাদক হাফিজ শাহীন আহমদ

উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ইউসুফ আলী

শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল লতিফ

নির্বাহী সদস্য মাওলানা জয়নাল আবেদীন ও মাওলানা আরশাদ মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য গণমিছিল বের করা হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good