২৯ Jul ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল

দোহাজারীতে ৫০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাত

২৮ Jul, ২০২৬

মোঃ আয়ুব মিয়া,
চন্দনাইশ উপজেলা ( চট্টগ্রাম ) প্রতিনিধি

ছবি: আহত ব্যক্তি জাহেদুল ইসলাম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ছুরিকাঘাতে এক তরুণ আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে স্থানীয় সিরাজ মেম্বার বাড়ির মসজিদসংলগ্ন একটি মুদিদোকানে এই ঘটনা ঘটে। আহত তরুণের নাম জাহেদুল ইসলাম (২২)। তিনি মৃত আবুল কালামের ছেলে। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

আহত জাহেদুলের ভাবি রোকেয়া বেগম জানান, স্থানীয় এক মুদিদোকানে ৫০ টাকা মূল্যের একটি কোমল পানীয় কেনা নিয়ে দর-কষাকষি ও কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দোকানদার আকস্মিকভাবে তার ওপর ছুরি নিয়ে হামলা চালান। পরে তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রাকিব মারুফ জানান, আহত তরুণের শরীরে একাধিক জায়গায় গভীর ক্ষত ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিশেষ করে তার বাম নিতম্বের ওপরের অংশে এবং পিঠের মাঝামাঝি জায়গায় গভীর কাটা ক্ষত রয়েছে। এ ছাড়া পিঠের বাম পাশের ওপরের অংশে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। সামগ্রিক শারীরিক অবস্থা বিবেচনায় রেখে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালের বক্ষব্যাধি বিভাগে রেফার করা হয়েছে।

 

Related Article