১৪ অগাস্ট, ২০২৫
মুঞ্জরুল হক,
ছবি: ধুনট উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা
বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ক্লাবের কার্যক্রম গতিশীল ও সু-সংগঠিত করতে বৃহস্পতিবার (১৪ আগস্ট) বর্তমান কমিটি বিলুপ্ত করে এ নতুন কমিটি ঘোষণা করা হয়। ধুনট উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী কারিমুল হাসান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটি গঠন ও অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য কারিমুল হাসানকে আহ্বায়ক, আনোয়ার হোসেনকে সদস্য সচিব, সুমন হোসেন ও রাকিবুল ইসলামকে সদস্য করে ৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী কারিমুল হাসান জানান, নতুন কমিটির জন্য সদস্য ভর্তিসহ যাবতীয় কার্যক্রম সকলের পরামর্শে আহ্বায়ক কমিটি বাস্তবায়ন করবে। এবং ১৫ কর্মদিবস পর সবার অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে নির্বাচিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে।