১৪ ডিসেম্বর, ২০২৫
জুয়েল রানা,
ছবি: শীতবস্ত্র বিতরণ
একশন ফর আন্ডারপ্রিভিলেজড রিহ্যাবিলিটেশন ইনিশিয়েটিভ (অরি)’র উদ্যোগে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বারপাখিয়া গ্রামের শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ ১৪ই ডিসেম্বর রবিবার বিকাল ৩ ঘটিকার সময় বারপাখিয়া গ্রামে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ৪০০ শত শীতার্ত পরিবারের মাঝে কম্বল, চাদর ও মশারী তুলে দেন অরি’র সাধারণ সম্পাদক শাহেলা পারভীন পূর্ণী।
এ সময় শাহেলা পারভীন পূর্ণী বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘবে অরি সবসময় মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী, অরি’র সদস্যবৃন্দ এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে উপকৃত মানুষ অরি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।