১৮ জানুয়ারী, ২০২৫
মোঃ মনির হোসেন বকাউল,
ছবি: ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক ড.মোঃ রফিকুল আমিন ও অতিথি বৃন্দ
দীর্ঘ ১২বছর পর ১৫ই জানুয়ারি মাননীয় আদালত ডেসটিনি ট্রি প্লান্টেশন লিমিটেড এর মামলার রায় ঘোষণা করেন।
এই রায়ের পর মুক্ত হয়েছেন জনাব মোহাম্মদ রফিকুল আমীন তিনি জেল থেকে বের হয়ে গেইটের সামনে মিডিয়া ও বিনিয়োগকারীদের উদ্দেশ্য বলেছিলেন আগামীকাল থেকে কার্যক্রম শুরু হবে।
তিনি তার কথা রেখেছেন প্রতিদিন বৈশাখী টেলিভিশনের চতুর্থ তালায় নিয়মিত অফিস করছেন । সময় দিচ্ছেন এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধান করছেন প্রতিনিয়ত।
এর আগে কাশিপুর কারাগার থেকে মুক্ত হয়ে সরাসরি বৈশাখী টেলিভিশনে আসেন ডেসটিনি-২০০০ লিমিটেড এর ফাউন্ডার চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসেন তিনি বিনিয়োগকারীদের উদ্দেশ্য বলেন ডেসটিনির কাছে যারা বিনিয়োগ করেছেন তাদের অর্থ নিরাপদ ডেসটিনির কাছে ।যেহেতু আমি রফিকুল আমীন ১২ বছর জেল খেটেছি শুধুমাত্র তাদের বিনিয়োগ ফেরত দেওয়ার জন্য।
ডেসটিনি-২০০০ লিমিটেড সহ বিভিন্ন কোম্পানির কার্যক্রমকে সক্রিয় করার জন্য প্রতিনিয়ত বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক পরিচালক শেয়ার হোল্ডার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী সকলের সাথেই কোম্পানির আইনি ও প্রশাসনিক কার্যক্রম বিষয়ে দিক নির্দেশনা প্রদান করছেন।
জেল থেকে মুক্ত হওয়ার পর গতকাল এসেছিলেন মহামান্য হাইকোর্ট কর্তৃক নিয়োগকৃত ডেসটিনি-২০০০ লিঃ এর ইন্ডিপেন্ডেন্ট পরিচালক ব্যারিস্টার মুশফিক আনাম ও আজ ফুল দিয়ে বরণ করতে এসেছিলেন ইন্ডিপেন্ডেন্ট পরিচালক মোঃ ইকবাল জামান ।
জনাব রফিকুল আমীন স্যার হাইকোর্ট কর্তৃক নির্বাচিত বোর্ড কে সকল প্রকার আইনি ও প্রশাসনিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এই সময় তিনি কোম্পানির আইনি ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেন।
তিনি বলেন আপনারা আপনাদের বোর্ডের সকল কার্যক্রম এগিয়ে নিয়ে যান। আমার পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা লাগবে সকল কিছু করতে প্রস্তুত আমি ।
Good news
Good
wonderful news