১০ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

দাওয়াতী মাসে গফরগাঁওয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যক্রম শুরু

১৮ অগাস্ট, ২০২৫

আঃ হালিম সরদার,
গফরগাঁও উপজেলা (ময়মনসিংহ) প্রতিনিধি

ছবি: বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত মাসব্যাপী দাওয়াতি মাস উপলক্ষে গফরগাঁও উপজেলা আলেচনা সভা ও লিফল্যাট বিতরণ

বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত মাসব্যাপী দাওয়াতি মাস উপলক্ষে  গফরগাঁও উপজেলা শাখার নেতা কর্মীদের উদ্যোগে কার্যক্রম শুরু হয়েছে। আজ  সোমবার ১৮ আগস্ট  উদ্বোধনী দাওয়াতি সভা অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রম শুরু করে সংঠনটির নেতারা। খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নেতৃবৃন্দ দাওয়াতি কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।

সভায় প্রধান অতিথি হিসেরব উপস্থিত  ছিলেন গফরগাঁও  আসনের  খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা ইলিয়াস আহমদ ফরাজী,  সহ-সভাপতি মাওলানা এমদাদুল্লাহ এর সভাপতিত্বে সমাজকল্যাণ সম্পাদক হাফেজ শরিফুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মনিরুল ইসলাম,বাইতুল মাল সম্পাদক মাওলানা মোস্তাকিম বিল্লাহ, সহ সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ । 

এছাড়াও  মজলিস গফরগাঁও শাখার প্রচার সম্পাদক মোঃ ওয়ালিদ হাসান , নির্বাহী সদস্য হাফেজ ওসামা সহ বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিসের অন্যান্য দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বলেন, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে দাওয়াতি মাসের গুরুত্ব অপরিসীম। এজন্য সবাইকে আরও আন্তরিক, ত্যাগী ও নিষ্ঠাবান হয়ে দাওয়াতি কাজে অংশ নিতে হবে। অনুষ্ঠান  শেষে সংগঠনের  সদস্য ফরম পূরণ দাওয়াতী লিফল্যট বিতরন  করেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দরা।

Related Article