০৮ অগাস্ট ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
খেলাধুলা / সারাদেশ

চ্যাম্পিয়ন হলো গণ বিশ্ববিদ্যালয়

৩০ Jul, ২০২৩

মহিউছ ছাইয়েদ,
গণ বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস প্রতিনিধি

ছবি: বিজয় উল্লাস

ইস্পাহানি-প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরের ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে গণ বিশ্ববিদ্যালয় (গবি) এবং রানার্সআপ হয়েছে ফারইস্ট ইন্টার‌ন্যাশনাল ইউনিভার্সিটি।

 

রবিবার (৩০ জুলাই) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় খেলার মাঠে পদক মুখোমুখি হয় এই আসরের অন্যতম সেরা দুই দল গণ বিশ্ববিদ্যালয় ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত ৭০ মিনিটের মধ্যে কোনও দলই গোল করতে সক্ষক না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে পাঁচটি পেনাল্টি শটের মধ্যে চারটি জালে জড়ান গণ বিশ্ববিদ্যালয়ের ফুটবলাররা। ফারইস্টের দুই ফুটবলারের শট আটকে যায় প্রতিপক্ষের গোল বারেই। আর এই টাইব্রেকারের ৪-২ গোলেই জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ঘরে ফেরেন গবির ফুটবলারেরা।

ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মোঃ হৃদয়, সর্বোচ্চ গোলদাতা হয়েছেন একসাথে ৩জন এবং তাদের সবারই সর্বোচ্চ গোল ছিল মোট ৬টি করে। গোলদাতারা যথাক্রমে সাজ্জাদ হোসেন, মোঃ আলামিন ও স্বাধীন এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাহমুদুল হাসান কিরণ। খেলা শেষে পুরষ্কার বিতরণী পর্বে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় দলের কোচ ও ফুটবলার এবং টুর্নামেন্ট কমিটির প্রধান গোলাম সারোয়ার টিপু, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান, ইস্পাহানি গ্রুপের পরিচালক ইমাদ ইস্পাহানি, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন প্রমুখ। 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news