১৮ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

চকজোড়ায় ঈদ সামগ্রী বিতরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় সমাজ কল্যাণ পরিষদের

১৭ মার্চ, ২০২৬

সাবিক ওমর (সবুজ),
শাজাহানপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: ঈদ সামগ্রী বিতরনের ছবি

 ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার
বগুড়ার শাজাহানপুর উপজেলার চকজোড়া এলাকায় ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেছে চকজোড়া ইসলামি সমাজ কল্যাণ পরিষদ। 

সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ আব্দুল করিম, সহসভাপতি মোঃ আওাপ উদ্দিন শখান, সেক্রেটারি মোঃ জাহিদুর রহমান, সহ-সেক্রেটারি মোঃ কাজী সিরাজুল ইসলাম এবং ক্যাশিয়ার শফিকুল ইসলাম শাফি। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
 

সভাপতি মোঃ আব্দুল করিম তার বক্তব্যে বলেন, “ঈদের আনন্দ শুধু বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রত্যেকটি পরিবারের মাঝে পৌঁছে দিতে আমরা এই ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন এবং আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি।”
সেক্রেটারি মোঃ জাহিদুর রহমান বলেন, “ঈদের খুশি ছড়িয়ে যাক সবার মাঝে—এই স্লোগানকে সামনে রেখে আমরা ইদ সামগ্রী বিতরণ করছি।

এখানে আমরা ‘গরিব’ বা ‘অসহায়’ শব্দ ব্যবহার করি না, কারণ আমাদের উদ্দেশ্য কাউকে ছোট করা নয়; বরং সবার মাঝে সমানভাবে আনন্দ ভাগাভাগি করা।”
 

সংগঠনের প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম শাফি বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দুর্যোগকালীন সময়ে সহায়তা প্রদান, অসুস্থ রোগীর চিকিৎসা সহায়তা এবং সামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্যেই ২০২১ সালে এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়। আপনাদের সহযোগিতায় আমরা ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখব।”
 

উল্লেখ্য, চকজোড়া ইসলামি সমাজ কল্যাণ পরিষদ এর আগে ইফতার মাহফিলসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কর্মসূচিতে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে সংগঠনটির প্রশংসা করেছেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good