৩১ জানুয়ারী, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতকে ইয়াবা সহ দু'জনকে গ্রফতার করেছে পুলিশ
ছাতকে ইয়াবা সহ দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদের গাও ইউনিয়নের গোবিন্দগঞ্জ বাজারের কবরস্থানের পাশে এক পুলিশি অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফ্তার করেছে পুলিশ।
জানাযায় দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ব্যবসায়ী দের আড়ালে কবরস্থানের পাশে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি মাদক ব্যবসায়ী চক্র।গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার উপ-পরিদর্শক মোফাখ্খারুল ইসলামের নেতৃত্বে এক পুলিশি অভিযান চালিয়ে শুক্রবার রাত ১০ টায় গোবিন্দগঞ্জ বাজারের কবরস্থানের পাশ থেকে দিগলী চাকল পাড় গ্রামের আব্দুল কাদিরের ছেলে আবুললেইছ ও তকিপুর গ্রামের মৃত রাশিদ আলীর ছেলে মাসুদ রানাকে ১৫ পিছ ইয়াবা সহ গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
আসামি দের বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬( ১)১০ এর ক ধারায় মামলা নং ২৩(১)২০২৬ তাং ৩১-০১-২০২৬।
এ ব্যাপারে ছাতক থানার উপ-পরিদর্শক মোফাখ্খারুল ইসলাম জানান আসামি দের শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
Good news
Good