২৫ মে, ২০২৫
সাকির আমিন,
ছবি: ছাতকে ভূমি মেলা উদ্বোধন উপলক্ষে র্যালি।
ছাতকে ভূমি মেলা উদ্বোধন উপলক্ষে র্যালি।
সুনামগঞ্জের ছাতকে ভূমি মেলা উদ্বোধন উপলক্ষে এক র্যলি অনুষ্ঠিত হয়েছে। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি।নিজের জমি সুরক্ষিত রাখি এ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এক বর্নাঢ্য র্যলি শেষে ভূমি মেলা উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবু নাছির।
ভূমি সেবা সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে। নিজের জমি নিজে নাম জারি করতে। দালাল মুক্ত সেবা পেতে ছাতার নিচে ভূমি সেবা সহায়তা বুথ খোলা হয়েছে। মেলা উদ্বোধন উপলক্ষে গণশুনানির ও ব্যবস্থ রাখা হয়েছে। সেবা গ্রহিতা হয়রানির শিকার হলে অভিযোগ দায়ের করে গণশুনানির মাধ্যমে দ্রুত সেবা নিশ্চিত করা হয়।
ভূমি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল্লাহ আল মামুন, প্রধান সহকারী দেলোয়ার হোসেন, নাজির নবজ্যোতি চক্রবর্তী মোহন ও সেবা গ্রহিতা ব্যবসায়ী আব্দুস সাত্তার সহ সেবা গ্রহিতা গণ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।
Good news
Good