২৬ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে ভূমি দখলের অভিযোগ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না

০৫ জানুয়ারী, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে ভূমি দখলের অভিযোগ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না

ছাতকে ভূমি দখলের অভিযোগ প্রশাশন ব্যবস্থা নিচ্ছে না।

সুনামগঞ্জের ছাতক পৌর শহরের প্রবেশ দ্বারে এক নং সেতুর কাছে বাগবাড়ি মহল্লার জাহাঙ্গীর হোসেন চৌধুরী ২০০২ সালে এস এ রেকর্ডের মালিকের উত্তরাধিকারী গণের কাছ থেকে ৫৮১৬/২০০২ নং দলিলের মাধ্যমে ক্রয়করে নামজারি করে সরকারি খাজনা পরিশোধ করে ভোগদখল করে আসছিলেন।

২০১৯ সালের ২৪ নভেম্বর জাহাঙ্গীর হোসেন চৌধুরী মারা গেলে তার স্ত্রী রেজনা বেগম চৌধুরী এ ভূমি রক্ষণাবেক্ষণের দ্বায়িত্ব নেন।

কিন্তু অভিযোগ রয়েছে ২০২৪ সালে জাল দলিল নিয়ে উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তির গাঁও গ্রামের আলা উদ্দিন জমি দখলের পায়তারা করেন।তিনি সম্প্রতি এ ভুমিতে কাট,বাঁশ,রড,সিমেন্টের পিলার,টিন নিয়ে একটি কাঁচা ঘর নির্মান করেন।

রেজনা বেগম চৌধুরী বাঁধা নিষেধ দিলে দখল দাররা বাঁধা নিষেধ না মেনে জুর পূর্বক ঘর নির্মান করে। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুনামগঞ্জের আদালতে রেজনা বেগম চৌধুরী বাদি হয়ে  আবেদন করলে একটি পিটিশন নং ১০৩৬ / ২৫ গতবছরের  ২৪ ডিসেম্বর দায়ের করলে আদালত নালিশা ভূমিতে পক্ষ দ্বয়ের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য নির্দেশ দেন।

কিন্তু এ নির্দেশ অমান্য করে দখল দাররা জোরপূর্বক মাটি ভরাট ও টিনের ঘর নির্মান করে দ্রুত জমির শ্রেনী পরিবর্তন করে ফেলছে।এতে বড় ধরনের দাঙ্গা হাঙ্গামার আশংকা করছেন স্থানীয় লোকজন।

রেজনা বেগম চৌধুরী জানান আমার জমির সরকারি খাজনা পরিশোধ করে বৈধ দলিল ও রেকর্ড থাকা সত্বেও প্রভাবশালী ব্যক্তি জোর পূর্বক দখল করে নেওয়ায় আমি থানায় অভিযোগ করলেও  প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না।

অভিযুক্ত আলা উদ্দিনের সেল ফোনে কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। ছাতক থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ জানান জমি সংক্রান্ত বিরোধ আদালতে সিদ্ধান্ত দেয় আমরা আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করি।
 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good